বিলাইছড়ির দূর্গম ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা

99

॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্তৃক বাস্তবায়নাধীন একটি মানবিক সহায়তা প্রকল্পের (এলার্ট বি ০৭৫) আওতায় বিলাইছড়ির দূর্গম ফারুয়া ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ফারুয়া ইউনিয়নে বিভিন্ন গ্রাম থেকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা সাধারণ মানুষগুলো এই চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন।
আশিকার কর্তৃপক্ষ জানায়, বিগত অনেক বছর ধরে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এই সব বন্যাদুর্গত এলাকায় এইসব সেবা দিয়ে যাচ্ছে। এতে ত্রাণ বিতরণের পাশাপাশি আশিকার এসব মানবিক চিকিৎসা সেবা কার্যক্রমগুলো নিঃসন্দেহে এসব এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ফারুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস পক্ষ থেকে উপ-নির্বাহী পরিচালক-মিজ কক্সি তালুকদার, এইচ আর অ্যাডমিন ম্যানেজার ও প্রকল্পের সেফগার্ড ফোকাল-মিজ (ডা. ঝুমালিয়া চাকমা, প্রকল্পের ইউনিয়ন ফোকাল সুজন কুমার তঞ্চগ্যাসহ অনান্য মাঠ কর্মীরা। মেডিক্যাল ক্যাম্প এ প্রায় ১৫০জন মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।