রাঙ্গামাটির বরকলে বিজিবির অভিযানে ২টি ভারতীয় মোটরসাইকেল আটক

9

॥ ‎বরকল প্রতিনিধি ॥‎
‎রাঙ্গামাটির বরকলে ১২ বিজিবির অভিযানে ঠেগা মুখ এলাকা থেকে মালিক বিহীন ২টি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে বিজিবি।
‎বুধবার (২২শে জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১২বিজিবি ছোট হরিণা জোনের আওতাধীন ঠেগা মুখ বিওপির হাবিঃ জোহরুল এ-র নেতৃত্বে একদল বিজিবি টহলরত অবস্থায় ঠেগা মুখ এলাকা থেকে দুটি মালিক বিহীন মোটরসাইকেল আটক করেছে। আটককৃত মোটরসাইকেলের একটি ইয়ামাহা এফটি ১৫০ সিসিও অপরটি কেটিএম ২৫০ সিসি। মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
বিজিবি সুত্রে জানা যায়, ঠেগা মুখ বাজার ঘাট নামক স্থানের পাশের রাস্তা দিয়ে অবৈধভাবে দুটি মোটর সাইকেল বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সে এলাকায় অভিযান চালালে চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি মোটরসাইকেল দুটি উদ্ধার করে। আটককৃত মোটরসাইকেল দুটির বিষয়ে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।