॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন ২৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (২৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা পাড়া নামক এলাকায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায়, নায়েব সুবেদার মোজাম্মেল হক ভূঁইয় এর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
এ অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের গুড়ি/টুকরা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় ৬৪.৯৪ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের মূল্য-১ লক্ষ ৬২ হাজার ৩৫০ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
