গণপ্রকৌশল দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

50

॥ নিজস্ব প্রতিবেদক ॥
“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা আইডিইবি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আইডিইবি অন্তবর্তী কালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ জয়নুল আবেদীন। আইডিইবি রাঙ্গামাটি (জেনিক) সভাপতি প্রকৌশলী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি আইডিইবি’র সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন, আইডিইবি রাঙ্গামাটি’র সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতি মুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।
উক্ত অনুষ্ঠানে আইডিইবি এর সদস্য, গনমাধ্যম কর্মীসহ কারিগরি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী আইডিইবি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।