॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রচলিত সংবাদ সংগ্রহ ও সম্পাদনা প্রক্রিয়ায় আধুনিক ডিজিটাল ডিভাইসের ব্যবহার, অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনা এবং মাল্টিটাস্কিং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা নিউজ ২৪. কম এর চীফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো: মিনহাজুল আবেদীন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
বর্তমান ডিজিটাল যুগের পরিবর্তনশীল সংবাদ পরিবেশে টিকে থাকতে প্রয়োজন নতুন প্রযুক্তি ও নতুন কর্মপদ্ধতির দক্ষতা। ঠিক সেই লক্ষ্য নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ।
প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের নিয়মাবলী, মোবাইল শুটিং, মোবাইল সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ও এআইয়ের ব্যাবহার, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষকেরা। আর এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মাল্টিটাস্কার দক্ষ পেশাশক্তিতে রুপান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। প্রশিক্ষণে জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
