বান্দরবানঃ-৭১ স্মৃতি পদক ২০১৯ পেলেন তিন পার্বত্য জেলার পক্ষে বান্দরবান জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। ‘৭১ স্মৃতি সংসদ ও বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী, জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। ২০০৭ সাল হইতে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠান। যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর ১৯ইং তারিখ বৃহস্পতিবার বিকালে ৭১ স্মৃতি সংসদ ও বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে “শতবর্ষে বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা ও ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ৭১ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এ্যাভোকেট মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ।
এসময় ৭১ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হোসেন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন অপু, ৭১ স্মৃতি সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক এম এইচ আরমান চৌধুরী সহ প্রমুখ।
অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার পক্ষে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবা মুলক কাজে বিশেষ অবদান রাখায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বান্দরবান জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কে ৭১ স্মৃতি পদক ২০১৯ প্রদান করা হয়।
