খাগড়াছড়িতে ২০৩ প্রদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন ১২শ কম্বল বিতরন

459

খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে শীতার্থ মানুষেন জন্য ২০৩ প্রদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়েজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি সদর উপজেলায় ১২শ দুস্থ্য, গরিব অসহায় নারী পুরুষ শিতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. রফিকুল আলম, চট্টগ্রাম প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক কনসালটেন্ট ডা. ইমাম হাসান রেজা, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহেদুল ইসলাম, জিটুআই মেজর মো. সালাহউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।