রাঙামাটিতে বিএসসি’র উদ্যোগে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

733

শাহ আলম, রাঙামাটি>> রাঙামাটিতে বনরুপা স্পোর্টিং ক্লাব (বিএসসি) এর আয়োজিত শীতকালীন নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

আজ শুক্রবার সন্ধা ৭টায় রাঙামাটি পৌরসভার সংলগ্ন মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সভায় বনরুপা স্পোর্টিং ক্লাব (বিএসসি) এর আয়োজিত শীতকালীন নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রুবেল ইসলাম রুবেল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির পৌর মেয়র ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সদস্য মোঃ আবু তৈয়ব প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বলেন, সমাজে কতিপয় মহল তরুণ কিশোরদের কোমল ও সরলতার সুযোগে অপরাধ ও জঙ্গি তৎপরতাসহ নানাভাবে বিপদগামী করার চেষ্টা করে। আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সন্তানদের পরিবারের পক্ষ থেকে চোখে চোখে রাখতে হবে। তাদেরকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করে দিতে হবে।

আলোচনা শেষে, রাঙামাটি ক্রিকেট প্রতিভা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মোঃ হামিদুর রহমান হামিদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এবারের টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে নাইন থান্ডার ক্লাব বনাম রসুলপুর ব্রাদার্স ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রসুলপুর ব্রাদার্স ক্লাবকে ৪ উইকেটে নাইন থান্ডার ক্লাব পরাজিত করে।