লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে র‌্যালী ও আলোচনা

805

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পরিচালিত লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে সোমবার (২৯ জুলাই) সকালে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি সকালে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে বনরূপা, কাঠালতলী ও জেলা প্রশাসনের কার্যালয় ঘুরে এসে স্কুলের গেইটে প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মিলিত হয়।

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বৈশালী রায় এর সভাপতিত্বে র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম। এসময় জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, সদর জোনের টু আইসি মেজর আহসান, ক্যাপ্টেন সিএমএস রোমাসহ স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সদর জোন কমান্ডার ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সকলকে সচেতন এবং সর্তক থাকার আহবান জানান।