রোয়াংছড়ি প্রতিনিধি,বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২, এর উপ সহকারি পরিচালক মো: শরিফ উদ্দিন এর নেতৃত্বে ৩ সদস্যের টিম রোয়াংছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অভিযান চালিয়েছে দূদক। সোমবার সকালে দূদক কর্তকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে এসে এ অভিযান চালায়।
অফিসের স্টাফ নিরাপত্তা প্রহরী মো: মঞ্জুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত কুমার বালা দীর্ঘ দিন যাবত অফিসে না এসে সরকারের কোষাগার থেকে বেতন ভাতা ও সমস্ত সুযোগ সুবিধাদি ভোগ করে আসছিলেন এ মর্মে অভিযোগের ভিত্তিতে দূদক এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে দুদক কর্মকর্তা মো: শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, রোয়াংছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট স্টাফদের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবত অফিসের অনুপস্থিত ও নানা অনিয়ম নিয়ে জরুরী সেবা ফোন নাম্বার থেকে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
