নিজস্ব প্রতিবেদক,রাঙ্গাামাটি : উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে পালিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন। রবিবার (২৮ জুলাই) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেক কেটে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন জেলা প্রশাসনক এ কে এম মামুনুর রশিদ।
নিউজ টোয়েন্টিফোরের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্তি জেলা প্রশাসক এসএম শফি কামাল, জেলা অতিরিক্তি পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসনক একেএম মামুনুর রশিদ বলেছেন, সরকারের উন্নয়নের স্বচিত্র কোটি মানুষের কাছে তুলে ধরতে নিউজ টোয়েন্টিফোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যার কারনে নিউজ টোয়েন্টিফোর বর্তমানে জনগনের প্রিয় চ্যানেলে পরিনত হয়েছে।
তিনি আরও বলেছেন, পার্বত্যাঞ্চলের দুর্যোগ সর্ম্পকে জনসচেতনা বৃদ্ধি করতে নিউজ টোয়েন্টিফোর বিশেষ ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, এ অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা করতে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এ চ্যানেলটি সংবাদ প্রচারের মাধ্যমে সার্বিক সহযোগিতা করে গেছে। তিনি নিউজ টোয়েন্টিফোরের সফলতা কামনা করেন।
এ অনুষ্ঠিাতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
