বিলাইছড়িতে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বিলাইছড়িতে এককালীন অর্থ অনুদান

161

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে উপজেলার গরীব অসহায় পরিবার ও কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে নগদ অর্থ অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলা হলরুমে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রখর কান্তি চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি উষামং মার্মা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।
এতে, মোট ৬০ জনের মাঝে প্রত্যেকে ৩,৫০০(তিন হাজার পাঁচশত) টাকা করে মোট ২, ১০০০০(২ লক্ষ, দশ হাজার টাকা) দেওয়া হয়েছে।
অনুদান বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ বড়ুয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।