সাজেক মিজোরাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় রুপি, অস্ত্র ও গোলাবারুদসহ আটক-৪

177

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের কমলা নগরের ছোট পানছড়ি এলাকায় ৬১ লক্ষ ভারতীয় রুপি, ৩টি সংক্রিয় অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ বকুল কুসুম চাকমা ও তার চার সহযোগীকে আটক করেছে বিএসএফ।
সোমবার (১৪ মার্চ) বিকালে ছোটপানছড়ি থেকে মারপাড়া যাওয়ার পথে তাদের আটক করে। আটকৃতদের মারপাড়া বিএসএফ ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিকভাবে তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সদস্য বলে জানিয়েছেন বিএসএস সূত্র। তাদের বাঘাইছড়ি সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের কমলা নগরের ছোট পানছড়ি এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, তাদের কাছ থেকে ৬১ লক্ষ ভারতীয় রুপি, ৩টি সংক্রিয় অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ পাওয়া গেছে। আটককৃতরা হচ্ছে, বকুল কুসুম চাকমা ও তার চার সহযোগী। সোমবার বিকালে ছোটপানছড়ি থেকে মারপাড়া যাওয়ার পথে তাদের আটকের পর মারপাড়া বিএসএফ ক্যাম্পে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্র জানায়।
তবে সাজেক অঞ্চলের ইউপিডিএফ সমন্নয়ক আর্জেন্ট চাকমা বলেন, আটক চার যুবকের সাথে ইউপিডিএফের কোন যোগসাজশ নেই। এই অভিযোগ ভিত্তি হীন।
নাম প্রকাশ না করার সূত্রে সীমান্তের একজন জানায়, আটক চার যুবকের লক্ষ্য ছিলো আরো বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে বাংলাদেশের সাজেক অঞ্চলে প্রবেশের। তার আগেই বিএসএফ তাদের আটক করে।
এদিকে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে সাজেক সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। বিজিবি’র সদস্যরা সীমান্তে কড়া নজর বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।