বিলাইছড়িতে ভোক্তা অধিকার দিবস পালিত

146

বিলাইছড়ি প্রতিনিধিঃ-বিলাইছড়িতে ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এবং এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, “দৈনিক গিরিদর্পন” পত্রিকা ও অনলাইন পত্রিকা “চট্টগ্রাম নিউজ” -এর উপজেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং শিক্ষক সমিটির সভাপতি ও দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।