বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‌্যালী ও আলোচনা সভা

125

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্টিত হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করেন। এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করেন।
এসময় সরকারি কর্মকর্তা, বাজার বিপনন কর্মকর্তাসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।