বান্দরবানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ চালক আটক

31

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
কয়েক হাজার ইয়াবা ট্যাবলেট সহ বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে বিলাসবহুল গাড়িসহ চালককে আটক করছে বান্দরবানের গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে বান্দরবান জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম।
এসময় একটি প্রাইভেট কার তল্লাশি করে কারের সিটে গোপনে লুকায়িত থাকা অবস্থায় ১৩টি প্যাকেটে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশের সদস্যরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসময় প্রাইভেট কারের চালক কুমিল্লার বাসিন্দা জাকির হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশের তথ্যমতে জানা যায়, প্রাইভেট কারটি করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বান্দরবান সদরে প্রবেশ করা হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম, অভিযানে কারের সিটে গোপনস্থানে লুকানো অবস্থায় ১৩টি প্যাকেট থেকে বিপুল ইয়াবা উদ্ধার হয়। পরবর্তীতে ১৩টি প্যাকেট কেটে পুলিশের সদস্য ইয়াবার পরিমান নির্ধারণে ও এই ঘটনায় জড়িতদের আটক করতে কাজ শুরু করে।
এদিকে পুলিশের কর্মকর্তারা বলছে, পুলিশের পাশাপাশি মাদক নিমুলে সবাইকে একসাথে কাজ করতে হবে, আটক আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।