বরকলে আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি

49

॥ ‎তসলিম উদ্দিন, বরকল ॥
‎‎বরকলে আশ্রয়কেন্দ্র পরিদর্শন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।
শনিবার (১১ জুলাই) সকালে রাঙ্গামাটির বরকল উপজেলার ভুষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুষনছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
‎‎পরিদর্শনকালে দীপেন দেওয়ান আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও খিচুড়ি প্রদান করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
‎‎এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, জিয়া পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ সভাপতি শাহআলম সওদাগর, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক সুবিমল চাকমা চেয়ারম্যান, সদস্য দীদারুল হকসহ উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎‎পরিদর্শন শেষে দীপেন দেওয়ান বলেন, বরকল আমার নিজস্ব এলাকা। এই এলাকায় পর্যাক্রমে বরকলের রাস্তাঘাট, নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবাসহ যে সকল সমস্যা আছে তা ধীরে ধীরে সমাধান করা হবে। তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ‎বানভাসি সবাই যেন সহায়তা পায় তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা প্রদান করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।