দীঘিনালা জোনের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

28

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
গাছ লাগাই পরিবেশ বাঁচাই খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগলের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ বৃক্ষ রোপনের অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১জুন) বিকালে কবাখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় নিউজিল্যান্ডে নামক স্থানে রাস্তার দুই পাশে দীঘিনালা জোন কমান্ডার লে: কর্ণেল আল-আমিন এসইউপি, পিএসসি বৃক্ষ রোপন করে উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অংশ হিসেবে এলাকার পাহাড়ি ও বাঙ্গালি ৫শতাধিক জনের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬শত বৃক্ষ বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বোয়ালখালী ও দীঘিনালা থানা বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমূখ।