॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন আমতলা বাজার ঘাট নামক জায়গায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ ৩২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।
রবিবার (২১জুন) সকাল ১০টার দিকে ছোট ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল উপজেলার আমতলা বাজার ঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে আমতলা বাজার ঘাট এলাকায় কাঠ জমা করে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবৈধ ৩২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৩৪৪ টাকা।
