দীঘিনালায় জ্বালানি তেলের তীব্র সংকট, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

48

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। উপজেলার পলাশ ফিলিং স্টেশনে মাত্র ৬০০ লিটার তেল থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবু রায়হান এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশের উপস্থিতিতে শৃঙ্খলা বজায় রেখে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য সিরিয়াল অনুযায়ী তেল বিক্রি শুরু করা হয়।
পলাশ ফিলিং স্টেশন এর মালিক পরিমল নাগ বলেন, চাহিদা অনুযায়ী চট্টগ্রাম ডীপু থেকে জ্বালানি তেল দিচ্ছে না। তাই তেলে সংকট দেখা দিয়েছে।