দীঘিনালায় জ্বালানি তেল মজুদ করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগ

54

॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় তীব্র জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুদ করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২২ মার্চ) দীঘিনালা জোনের অধিনস্থ বাবুছড়া ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজহারুল ইসলামের নেতৃত্বে বাবুছড়া নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দোকানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়।
এসময় জিনিয়ন চাকমা ও গীতি রতন চাকমাকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং উচ্চমূল্যে বিক্রির অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না বলে মুচলেখা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।