রাঙ্গামাটি আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

114

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।
এ সময় এ্যাডভোকেট মোখতার আহম্মদ এর পক্ষে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলার সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম, নির্বাচনী প্রচার বিভাগের প্রধান এ্যাডভোকেট রহমত উল্লাহ, জেলা নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ ফয়জুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল ওয়াহাব পাটোয়ারী, তবলছড়ি এলাকার প্রবীণ ব্যক্তিত্ব কবির আহমদ সওদাগর শিবিরের জেলা সেক্রেটারি ইরফান উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামাতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার সেক্রেটারী মনসুরুল হক বলেন, বর্তমান প্রধান উপদেষ্ঠার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। তিনি কথা দিয়েছে একটি অবাধ ও সুষ্ট নির্বাচন দেশের জনগনকে উপহার দিবে। দেশের জনগনের দীর্ঘ বছর পর তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। তিনি বলেন, এ্যাডভোকেট মোখতার আহমেদ একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং আইনজীবি। তিনি দীর্ঘ বছর ধরে পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বাংলাদেশ জাতাতে ইসলামী এবার তাকে দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছে জনগনের সেবা করার জন্য। আশা করছি তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার মানুষের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে।
তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা এখনো পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট। আমরা বিশ্বাস রাখতে চাই প্রধান উপদেষ্টা যেভাবে সর্বজন স্বীকৃত একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন বলে ঘোষণা করেছেন সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে একই দিনের গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান তিনি।
নির্বাচনী তফশীল ঘোষণার পর থেকে রাঙ্গামাটি জেলা জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তার ভোটের কার্যক্রমকে আরো গতিশীল করতে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে রাঙ্গামাটি ১০ উপজেলার পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষের সাথে বৈঠক করছেন অ্যাডভোকেট মোখতার আহমেদ।