॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) থানচি উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
“আস্থার দিন্তী, তারুণ্যের শক্তি” বান্দরবান পার্বত্য জেলা আস্থা নাগরিক প্লাটফর্ম আয়োজনের গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) বাস্তবায়নে সহযোগিতা সভায় গ্রাউস এর প্রকল্প সমন্বয়ক থোয়াইঅং মারমা সঞ্চালনায় আস্থা নাগরিক প্লাটফর্ম সভাপতি সাবেক সেনা সদস্য অংচনু মারমা সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, নির্বাচন কর্মকর্তা মো: রাশেল প্রমূখ।
বক্তব্য রাখেন, জেলার ডেইলি স্টার প্রতিনিধি মংসিংহাই মারমা, গনসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক মংসাইন মারমা, জনসংহতি সমিতি সভাপতি চসাথোয়াই মারমা, জামায়াতের আমীর মো: আসলাম, বিএনপি সাবেক সভাপতি আবুল নোমান, ইয়ুথ গ্রুপে সভাপতিসহ অনেকে।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। তরুণদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সামাজিক বিভেদ ও সহিংসতা রোধে সংলাপভিত্তিক উদ্যোগ, গণতান্ত্রিক চর্চা এবং পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ সংগঠনের সদস্য,সাংবাদিকসহ স্বতস্ফুরত অংশ গ্রহণ করেন।
