পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

71

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক বৈষম্যমূলক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকার স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কাজী মজিবর রহমান, পিসিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব শাব্বির আহমেদ, পিসিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবু তাহের, স্থায়ী কমিটির সদস্য ও পিসিএনপি’র রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ সোলায়মান, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর, স্থায়ী কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য এম. রুহুল আমিন, পিসিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের নিদিষ্ট উপজাতীয়দের সাথে। এতে করে শুধুমাত্র উক্ত নিদিষ্ট জনগোষ্ঠিরই স্বার্থ সংক্ষণ করা হয়েছে। আর এতে করে পাহাড়ে বসবাসরত বৃহৎ জনগোষ্ঠি বাঙ্গালীদের সম্পূর্ণ ভাবে উপেক্ষা করা হয়েছে। যা বৈষম্যমূলক আচরণ যা সাংবিধানিক অধিকার ক্ষুণ করা হয়েছে। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল ছাড়া পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা কোনোদিনই সুম্ভব নয়।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানিয়ে বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল নাগরিকের জন্য সমান রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূমি অধিকার নিশ্চিত করতে হবে, যেখানে কোনো জাতিগোষ্ঠীর জন্য কোনো বিশেষ সুবিধা থাকবে না। তাই বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধানের মৌলিক কাঠামোর সুরক্ষার স্বার্থে আমরা ১৯৯৭ সালের তথাকথিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে বাতিল করার জোর দাবি জানান বক্তারা।