নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির দুর্গম শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাঙ্গামাটি ছাত্রছাত্রীদের সংগঠন ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যদের হাতে কম্বল তুলে দিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে এমপির বাসভবনে রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ীর সমিতির সহযোগিতায় রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এ কম্বল তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি কাঠ বয়বসায়ী সমিতির সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য তুসিন চাকমা, সুরিদ তালুকদার, বিথিকা চাকমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের পাশে আওয়ামীলীগ সরকার সব সময় রয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেছাসেবী সংগঠনগুলোও যদি হত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজের মানুষ আর কষ্টে থাকবে না। তিনি বলেন, ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে কাঠ ব্যবসায়ী এগিয়ে আসায় আমি কাঠ ব্যবসায়ী সমিতির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই।
ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা আগামীকাল নানিয়ারচর উপজেলার বিতরণ করবে।
