দেশের প্রতিটি জেলেদের মতো পার্বত্য অঞ্চলের জেলেরাও কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে-দীপংকর তালুকদার এমপি

126

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-দেশের প্রতিটি জেলেদের মতো পার্বত্য অঞ্চলের জেলেরাও কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে আওয়ামীলীগ। শুধু আওয়ামীলীগ কাজ করলে হবে না তার সফলতা আপাদেরকেও দেখাতে হবে। পাহড়ে ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি পৌছায় তাহলে শেখ হাসিনাও পাহাড়ের মানুষকে আরো ভালেবাসা দেবে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটিতে মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়ীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক, মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যখাতে অভূতপূর্ব উন্নয়ন এবং প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করেছেন। যা কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ মারা বন্ধকালীন সময়ে মৎস্যজীবিদের দেয়া হচ্ছে। তাই দলের দুঃসময়ের ত্যাগী নেতৃবৃন্দদের দিয়ে এই সংগঠন গোছাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মৎস্যজীবী লীগের গতিশীল নেতৃত্বের মধ্যদিয়ে দলকে চাঙ্গা করে আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্যদিয়ে সম্মেলনের সূচনা করা হয়।