রাঙ্গামাটিতে নগর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

234

রাঙ্গামাটিঃ-কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও আগামী দিনের সঠিক নেতৃত্ব তুলতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের এগিয়ে আসার সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম।
বৃহস্পতিবার (৫মার্চ) সকালে রাঙ্গামাটিতে জাতীয়তাবাদীদল নগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি নগর বিএনপির সভাপতি শফিউল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি দীপন তালুকদার, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পরিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে রাঙ্গামাটি পৌরসভা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করা হয়।