রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারিদের দুই ঘন্টা কর্মবিরতী পালন

310

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গামাটিতে বিভাগীয় কমিশনের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মরত ৩য় শ্রেণির কর্মচারিদের পদবী ও বেতন গ্রেড সন্মান জনক স্তরে উন্নীত করার দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক গৃহীত ২০ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী কর্মসূচির প্রথম দিন বাস্তবায়নে সোমবার (২০ জানুয়ারী) সকালে প্রথম দিনের মতো রাঙ্গামাটির জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলা প্রশাসন কার্যালয় প্রাজ্ঞনে দুই ঘন্টা কর্মবিরতী পালন করেছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসে উপস্থিত হয়ে তাদের হাজিরা খাতায় স্বাক্ষর করার পর তারা ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাজ্ঞনের সামনে তাদের দাবি উপস্থাপন করে ৩য় শ্রেণির কর্মচারিদের পদবী ও বেতন গ্রেড সন্মান জনক স্তরে উন্নীত করার জোর দাবি জানান।