কাপ্তাইঃ-জীবনে সুস্থ থাকতে হলে বৈজ্ঞানিক উপায়ে তৈরি বিভিন্ন নিয়ম মেনে চলাসহ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সাংসরিক কার্যক্রম পরিচালনা করা হলে সুস্থ থাকা সম্ভব। পানি বিশুদ্ধকরণ ফিল্টার, সৌর ড্রায়ারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রযুক্তি, বায়োগ্যাস ও উন্নত চুলা প্রযুক্তি ব্যবহারেও সুস্থ থাকা যায়। এছাড়া সুষম খাদ্য পেতে নিম ও অন্যান্য ওষুধি উদ্ভিদের গুনাগুন সহ টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন পদ্ধতি ব্যবহার এবং রোগমুক্ত বীজ উৎপাদন করে এবং লাগসই প্রযুক্তি ব্যবহার করা যায়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দু’দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এ উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) একটি র্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রদর্শনীস্থলে এসে শেষ হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী। পরে এক সেমিনার মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক ব্যবহার নিয়ে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সী, নাজমুল হাসান, উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্জুমানারা খাতুন, ডঃ সামিয়া তাবাসসুম, ডঃ সনজিদা মুস্তাফী প্রমুখ।
উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা হতে আগত বাংলাদেশ ও শিল্প গবেষনা পরিষদসহ স্থানীয় ভাবে ১০টি স্টল প্রদর্শনীতে অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
