খাগড়াছড়িঃ-বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে খাগড়াছড়ি সরকারি কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গনে এই সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ আহমদ নবী’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সমাপনী অনুষ্ঠানে খেলাধুলা করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, খেলাধুলা একে অপরের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা, আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। তাছাড়া খেলাধুলা এক ধরনের বিনোদন, যা শিক্ষার্থীদের মন ভালো রাখার বিশেষ উপায়। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ায়।
এসময় শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনযোগী হওয়ারও আহবান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোহাম্মদ কামরুজ্জামান, সরকারি কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর মেয়র রফিকুল আলম প্রমূখ।
