নারীদের প্রতি সহিংসতা কমিয়ে নারী ও পুরুষের সমানাধিকার বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে

372

বান্দরবানঃ-পার্বত্য জেলায় জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে বান্দরবানে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস এর নিবার্হী পরিচালক হ্লা সিং নু’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য সিং ইয়ং ম্রো, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জেলা লিগ্যাল এইড অফিস মো.আবুল মনসুর সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) রাজুমং মারমা, ভাইস চেয়ারম্যান (মহিলা) য়ই সা প্রু মারমা, ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা, ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত, বিএনকেএস প্রোগ্রাম ডিরেক্টর পেশল চাকমা, প্রজেক্ট কো-অডিনেটর উবানু মারমা, বিএনকেএস এর মুমু রাখাইন, সুইম্রাচিং, উবাশৈ মারমা, সিংচ্যং ম্রোসহ বান্দরবানের বিভিন্ন মৌজার হেডম্যান-কারবারী ও জনপ্রতিনিধিরা।
এসময় মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য জেলায় নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। বান্দরবানে গড়ে ৪৬%, খাগড়াছেিত ৪৭% এবং রাঙ্গামাটিতে ৪০% নারী ও মেয়েরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এসময় বক্তারা নারী ও বালিকাদের প্রতি সহিংসতা কমিয়ে নারী ও পুরুষের সমানাধিকার বাড়ানো এবং নারীদের মানবাধিকার সংরক্ষণে সমাজের সকলকে এগিয়ে আসতে আহবান জানান।