খাগড়াছড়িঃ-বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও রূপময় প্রাকৃতিক সৌন্দর্য্য -শোভিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ পার্বত্য চট্টগ্রামের পর্যটনের উন্নয়ন সম্ভাবনাকে বিস্তৃত করতে এবং অ্যাডভেঞ্চার কার্যক্রমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরনের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সক্রিয় সহযোগিতায় খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব চলছে।
খাগড়াছড়িতে রবিবার (১২ জানুয়ারী) সকালে আলুটিলা রিছাং ঝর্ণায় এলাকায় বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এসময় বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহ-সভাপতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সাবেক অতিরিক্ত সচিব তরুন কান্তি ঘোষ বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের প্রধান সমন্বয়ক, সুবিনয় ভট্টাচার্য্য, নেপালিয়ান প্রশিক্ষক ভিমরাজ থাপা ও ইভেন্ট সমন্বয়কারী রোকসানা ইয়াসমিন রোজী উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতে উৎসবের অন্যতম আকর্ষণ আলুটিলা রিছাং ঝর্ণায় রেফলিং করেছে। বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবে খাগড়াছড়িতে দেশ-বিদেশী ৩৯ জন অ্যাডভেঞ্চারার অংশগ্রহন করেছে।
বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব-২০২০ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত অ্যাডভেঞ্চার উৎসব।
অ্যাডভেঞ্চারে বাংলাদেশিসহ অন্যান্য দেশ থেকেও অনেক জন অ্যাডভেঞ্চারার অ্যাডভেঞ্চার অংশগ্রহণকারী ভারত থেকে আগত অ্যাডভেঞ্চারার অতুল্য জানান, বাংলাদেশ এত সুন্দর দেশ আগে জানতে পারিনি। আমরা এই প্রথম বাংলাদেশে এসে খাগড়াছড়ির রিছাং ঝর্ণায় রাফলিং করে আনন্দ পেয়েছি। পাহাড়ী এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করেছি, অত্যান্ত খুশি।
খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মহান নেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং বাংলাদেশের পার্বত্য এলাকার পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার মাধ্যমে জলবায়ূর ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ প্রতিবেশ রক্ষার লক্ষ্যে এই অ্যাডভেঞ্চার উৎসবের আয়োজন কার হয়।
উৎসবের অংশ হিসেবে সোমবার (১৩ জানুয়ারি) রাঙ্গামাটিতে হাইকিং ও ট্রেইল রান, খাগড়াছড়িতে মাউন্টেইন বাইকিং এবং বান্দরবানে হাইকিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাঙ্গামাটিতে সেইলিং বোট ও নৌ বিহার, খাগড়াছড়িতে হাইকিং এবং বান্দরবানে দর্শনীয় স্থান পরিদর্শন। এবং সর্বশেষ বুধবার (১৫ জানুয়ারি) রাঙ্গামাটিতে ফুরমোন ট্রেকিংসহ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এবং বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের প্রায় ১০০ জন অ্যাডভেঞ্চারপ্রেমী অংশ নিয়েছেন। তিন পার্বত্য জেলায় মোট ১২টিরও বেশি ইভেন্টে অ্যাডভেঞ্চারা অংশ নেবেন। বুধবার রাঙ্গামাটিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার উৎসবের আনুষ্ঠানিক সমাপনী হবে।
জানা যায়, ৫ দিনব্যাপী এ অ্যাডভেঞ্চার উৎসবে দেশ-বিদেশের মোট ১শ জন অ্যাডভেঞ্চার অংশ নেবেন। ইভেন্ট পরিচালনার জন্য ১৬ বিদেশি প্রশিক্ষক উৎসবে যোগ দিয়েছেন।
