পাহাড়ের সমস্যার গভীরে গিয়ে সাংবাদিকদের সমস্যার উত্তোরন খুঁজে বের করতে হবে-দীপংকর তালুকদার এমপি

365

রাঙ্গামাটিঃ-পাহাড়ের সমস্যার গভীরে গিয়ে সমস্যার উত্তোরন খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, সাংবাদিকদের লেখনীতেই আমরা অনেক সাহস পাই। তাদের লেখনী আছে বলেই পাহাড়ের অনেক সমস্যার কথা আমরা জানতে পারে। সাংবাদিকতার মাধ্যমে পাহাড়ের উন্নয়নে আমরা কাজ করতে পারি। তিনি রাঙ্গামাটির সাংবাদিকদের প্রশংসা করে বলেন আমার জয়ের পেছনে সাংবাদিকদের লেখনী কাজ করেছে। সাংবাদিকরা আমার পাশে ছিলো বলেই আমি এতোদিন রাজনীতির সাথে থাকতে পেরেছি।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটি প্রেসক্লাবে অনুসন্ধানীমুলক রিপোর্টং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ কালে দীপংকর তালুকদার এ কথা বলেন।
পিআইবির মহাপরিচারক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিআইবির উপ-পরিচারক (প্রশাসন) মোঃ জাকির হোসেন, রাঙ্গামাটির প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হক, রাঙ্গামাটি সাংবদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহমেদ, রিপোর্টস ইউনিটির হেফাজতুল সবুজ, সাংবাদিক হিমেল চাকমা, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবির প্রশিক্ষণ মোঃ শাহ আলম।
পিআইবির মহাপরিচারক জাফর ওয়াজেদ বলেন, পাহাড়ে সাংবাদিকতার কথা লিখতে হলে এ,কে,এম মকছুদ আহমেদের কথা লিখতে হবে। পাহাড়ের অন্ধকারকালে পাহাড়কে আলো দেখিয়েছিলো পাহাড়ের একমাত্র সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ ও মকছুদ ভাই। তিনি বলেন, পাহাড়ে অনেক জন ছিলো যারা সংবাদপত্র ও সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলো কিন্তু কারো রক্ত চক্ষু ভয় না করে বীর দর্পে গিরিদর্পণকে নিয়ে এগিয়ে গেছেন মকছুদ ভাই। পার্বত্য চট্টগ্রামের অনেক কিছু স্বাক্ষী হয়েছে গিরিদর্পণ।
পিাইবির মহা পরিচালক নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে করেন বলেন, পার্বত্য অঞ্চলের পথিকৃত এই পথিত যশা সাংবাদিকের স্বান্বির্ধ্য সংবাদকর্মী পায়নি তার সাংবাদিকতা জীবন বৃথা থেকে যাবে। সে কখনোই তার কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে না বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, পাহাড়ের যে কোন অতীত জানতে হলে দৈনিক গিরিদর্পণ ও মকছুদ ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন। তিনি কালের স্বাক্ষী হয়ে রয়েছে। তার পত্রিকা দৈনিক গিরিদর্পন পার্বত্য অঞ্চলের একটি মুখপাত্র হিসাবে অতীতে কাজ করে ছিলো বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন পাহাড়ের সাংবাদিকদের এখন স্বর্ণ যুগ চলছে। একটি সময় ছিলো মকছুদ ভাইরা একটি সংবাদ পাঠানোর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। তারা টেলিগ্রাম করতো যেখানে অনেক কিছু বুঝা যেতো না। বাঘাইছড়ি লিখলো পরের দিন পত্রিকায় ছাপা হয়েছে বাকছড়ি। এতো কষ্টের মাঝে থেকেও তারা সাংবাদিকতা করতো তা আমাদের কাছে অনুকরনীয় হয়ে থাকবে। তিনি বলেন, দৈনিক গিরিদর্পণ পত্রিকায় ছাপানোর জন্য মকছুদ ভাই রাঙ্গামাটি চট্টগ্রাম দৌড়াদুড়ি করতো। মেটার নিয়ে বিকালে চলে যেতো চট্টগ্রাম সারারাত ধরে পত্রিকায় ছাপিয়ে পরের দিন রাঙ্গামাটি এসে জনগনের কাছে পত্রিকা পৌছে দিতো।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদ।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে তিন দিনের এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে রাঙ্গামাটি কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশ নেন।