পাহাড়ের সকল সম্প্রদায়ের রাজনীতি করার অধিকার রয়েছে-দীপংকর তালুকদার এমপি

244

রাঙ্গামাটিঃ-পাহাড়ের সকল সম্প্রদায়ের রাজনীতি করার অধিকার রয়েছে। তাদের রাজনীতিতে কেউ যদি হস্তক্ষেপ করে তা হলে তা ভালো হবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজী যারা করে তারাই আওয়ামীলীগের রাজনীতিকে ভয় পায়। তিনি পাহাড়ের সন্ত্রাস চাঁদাবাজী অবৈধ অস্ত্রধারী যেই হোক তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জনগনকে আহবান জানান।
শুক্রবার (২৫ অক্টোবর) নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত রয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার। এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি আব্দুল ওহাব।
দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ। তিনি বলেন, পাহাড়ের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করেছি বলেই মানুষ বারবার আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল গুলোকেও সন্ত্রাসী কার্যক্রম পরিত্যাগ করে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহবান জানান।
পরে কাউন্সিলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে আব্দুল ওহাব সভাপতি ও এলিপন চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।