খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ প্রকাশনার মোড়ক উন্মোচন

12

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে অতিথিদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন, খাগড়াছড়ি সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র উদ্যোগে প্রথমবারের মতো প্রকাশিত প্রকৃতি বইয়ে পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন লেখকের লেখার পাশাপাশি আলোকচিত্র স্থান পেয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জীববৈচিত্র্যের জন্য পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। দেশের মোট জীববৈচিত্র্যের ৮০ শতাংশ চট্টগ্রামে রয়েছে। তাই এই অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বন উজাড় ও পাহাড় কাটা বন্ধের আহ্বান জানানো হয়।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী সবুজ চাকমা সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা পরিবেশবিদ রাসেল।