রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

43

॥ নিজস্ব প্রতিবেদক ॥
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগষ্ট) সকালে জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও জুলাই আহত যোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর পর দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
এসময় রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই আহত যোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।