বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদ্যাপন

118

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদ্যাপন করা হয়েছে।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ এই তিন স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৯ জুলাই) সকালে শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার।
সকাল থেকে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুরু হয় প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং দান (বৌদ্ধ ভিক্ষু খাবার দান)। বিকালে বুদ্ধ মূর্তি স্মান, সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
এসময় ধর্মীয় দেশনা ও শীল প্রদান করেন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাথের, আবাসিক ভিক্ষু সুমনজ্যোতি ভিক্ষু।
এদিকে, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিন মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসারণ ও পরোপকারে তিন মাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীল গ্রহন করেন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক দিলীপ কুমার বড়ুয়া, জয়সেন বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, সাধন বড়ুয়া, মদন কুমার বড়ুয়া, বাদল বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সভাপতি সম্পদ বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, অর্থ সম্পাদক মিথুন কুমার বড়ুয়া, সাবেক প্রচার সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন, সদস্য নয়ন বড়ুয়া সহ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা।