॥ মো: সোহেল রানা, দীঘিনালা ॥
“কৃষিই সমৃদ্ধি” কৃষি উন্নতি ধারণ করে ২৬-২৭ অর্থ বছরে সাম্প্রতিক বন্যায় রোপা আমন বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯জুলাই) দুপুরের দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে ২৬-২৭ অর্থ বছরে সাম্প্রতিক বন্যায় রোপা আমন বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি উপ-সহকারী মো: শামীমুল আরবার এর সঞ্চালনায় ও দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো: সোহেল রানা, দীঘিনালা উপজেলা কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম ও জ্ঞান জ্যোতি চাকমা, মেরুং ইউনিয়ন (উত্তর) শাখার বিএনপির সভাপতি মো: ইউনুছ প্রমূখ।
আলোচনা সভা শেষ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা আমনে বীজ (বারি-২২) তুলে দেন। এতে উপজেলা ক্ষতিগ্রস্থ ৩শত কৃষকেদের মাঝে রোপা আমন ধানের বীজ প্রদান করা হয়।
