খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সার ও বীজ বিতরণ

24

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ। সোমবার (২৭ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা অফিসের হলরুমে কৃষকদের হাতে এ প্রণোদনার সহায়তা তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহাফুজ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ।
বক্তব্য রাখেন, কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা।
খাগড়াছড়ি সদর উপজেলার ৩৫০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ, ধানের বীজ ও সার বিতরণ করা হয়।