॥ মো: সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম সম্মেলনে কক্ষে প্রকল্পে সহায়তাকারী সংস্থা: ইউকে এইড, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (সিডা), মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ড, জার্সি ওভারসিজ এইড, জার্সি সরকারের অলাভজনক অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠান ও কনরাড এন. হিলটন ফাউন্ডেশন।
কারিগরী সহায়তাকারী সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী কারিতাস বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জাবারাং কল্যাণ সমিতি আয়োজনে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো শফিউল আলম।
জাবারাং কল্যান সমিতির টিমলিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা সঞ্চয়লনায় কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশ প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার, খাগড়াছড়ি জাবারাং কল্যান সমিতির নির্বাহী সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সোহেল রানা, দীঘিনালা উপজেলা মহিলাদেলর সাধারন সম্পাদিকা মোছা: মনোয়ারা বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলা কবাখালী ইউনিয়ন জাবারাং কল্যান সমিতির তথ্যসংগ্রহকারীদের মাধ্যমে মোবাইল এ্যাপ’র তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে শর্তহীন নগদ আট হাজার টাকা, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (২০লিটার ১টি বালতি, ১টি মগ, ২টি গোসলের সাবান, ২কেজি ডিটারজেন্ট, ১০পিচ খাবার স্যালাইন, ৬লিটার বিশুদ্ধ পানি, একটি নেইল কাঁটার, নারীদের জন্য ১পিচ স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়।
