রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এপেক্স ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ

65

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির নিম্নাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব রাঙ্গামাটি।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সাের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডিস্ট্রিক্ট-৩ ট্রেজারার এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির সাবেক সভাপতি এপে. আলী বাবর।
রাঙ্গামাটি জেলা এপেক্স ক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির প্রতিষ্ঠাতা সভাপতি এপে. নিজাম উদ্দিন, সাবেক সভাপতি এপে. আবুল মনসুর ওবায়দুল্লাহ, এপে. শামীম জাহাঙ্গীর, সাবেক সভাপতি এপে. শাশ্বত চাকমা রিংকু , সহ-সভাপতি শাহিদা আক্তার, সহ-সভাপতি এপে. নেছার আহমেদ, এপে. আবদুল মান্নান, এপে. আজগর আলী, এপে. কাজী নোমান, এপে. মিনারা আরশাদ, এপে. মনোয়ারা বেগম, এপে. লোকমান হাকিম পুতুল প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ত্রান সহায়তা বিতরণ সামগ্রী বিতরণ করা হয়।