বরকল আশ্রয় কেন্দ্রে ৪৫ বিজিবি জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

138

‎‎॥ তসলিম উদ্দিন, বরকল ॥
বর্ডার গার্ড বাংলাদেশ রাঙ্গামাটি রিজিয়নের অধীন ৪৫ বিজিবি বরকল জোনের পক্ষ হতে ‎বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
‎মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বরকল জোনের পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় বিজিবির দক্ষ মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ রকিবুল ইসলাম রনি আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি-বাঙালী শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষা করাসহ ঔষধ প্রদান করেন।
৪৫ বিজিবির মেডিক্যাল অফিসার জানান, বেশির ভাগ শিশুর সর্দি, ঠান্ডা জনিত কাশি, অনেক নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডা জনিত কাশি, অনেক হাঁপানি, শরীর দূর্বল, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।
নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিজিবির চিকিৎসা নিতে আসা আসমা বেগম জানান, শিশু অসুস্থ তাই সেবা নিতে আসছি। ‎বৃদ্ধ জমিলা খাতুন জানান, বিজিবি আমার চিকিৎসা করেছে এবং বিনামূল্যে ঔষধ দিয়েছে তাঁতে আমি খুশি।
‎‎৩নং আইমাছড়া ইউপির সাবেক মেম্বার তমির আলী জানান, দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবল বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বরকল জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৩শ’ নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। তাঁর জন্য আমি বর্ডার গার্ড বাংলাদেশ ৪৫বিজিবি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
‎বিজিবি বরকল জোন তথ্য সুত্রে জানা যায়, প্রায় ৩শ’ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিকালে বরকল জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ রকিবুল ইসলাম রনি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন এবং বিজিবি এই ধরণের দুর্যোগে বন্যার্তদের পাশে ভবিষ্যতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।