দীঘিনালা-সাজেক-লংগদু সড়ক যোগাযোগ বন্ধ, নিম্নাঞ্চলে প্লাবিত

63

॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা-সাজেক-লংগদু সড়কে মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টীল ব্রীজসহ সড়ক ডুবে যাওয়ার কারনে দীঘিনালা-লংগদু সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে কবাখালী মেইন সড়কে পানিতে ডুবে হওয়া কারনে দীঘিনালা-সাজেক সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। মাইনী নদীর অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় কবাখালী ও মেরুং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে দীঘিনালায় কোথাও পাহাড় ধস হয়নি।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা বলেন, দীঘিনালা উপজেলায় সবচেয়ে বেশি বন্যায় কবলিত হয়। টানা বারি বর্ষণের ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০পরিবার আশ্রয় কেন্দ্র আসছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা উপজেলায় দূর্যোগ টিম গঠন করা হয়েছে। জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে স্ব-স্ব এলাকার আশ্রয় কেন্দ্রগুলো লোকজন আসতে শুরু করেছে। মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের টিম, রেড ক্রিসেন্ট সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে।