বাঘাইছড়ি নিম্ন অঞ্চল প্লাবিত, সড়ক তলিয়ে সাজেকে আটকে পড়েছে পর্যটকরা

27

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে।
কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি লোকালে ঢুকে অভ্যন্তরিন সড়ক তলিয়ে মাষ্টার পাড়া, বটতলী, লাইল্যা ঘোনা, বাঘাইহাট, মাচালং সহ বেশ কিছু সড়ক তলিয়ে গেছে। এতে সাজেকে ৬০০ পর্যটক আটকে পড়েছে।
এছাড়াও মারিশ্যা দীঘিনালা সড়কের ৩ কিলোমিটার এলাকায় সড়কের মাটি ধসে পড়েছে। পাহাড় ধসে বন্ধ উপজেলা সদরের সাথে রুপকারী ইউনিয়নের সড়কের মাটি সরানোর কাজ শুরু করছে বাঘাইছড়ি পৌরসভার প্রকৌশলী টীম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকলকে আশ্রায় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হয়েছে।