শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত। রবিবার (২ ফেব্রুয়ারী) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালীটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন. সিভিল সার্জেন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী দাশ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয়া নাজমীন, অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (শস্য) এম এম শাহ নেয়াজসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, বর্তমানে আমাদের দেশ খাদ্যের দিক দিয়ে স্বয়ং সম্পন্ন। আমরা আমাদের দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে এখন দেশের বাহির রপ্তানি করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা শুধু মাত্র খাদ্যে স্বয়ং সম্পন্ন হলে চলবে না আমাদের নিরাপদ খাদ্যে স্বয়ং সম্পন্ন হতে হবে।
তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে কৃষি ক্ষেত্রে বিপুল পরিবর্তন হয়েছে। এতে করে দেখা যায় আমাদের দেশের জনসংখ্যা বারার সাথে সাথে আমাদের কৃষি জমির পরিমান কমে গেলেও কৃষি বিভাগের পরিবর্তনের মাধ্যমে খাদ্য উৎপাদন কিন্তু কমছে না। আর এসব উৎপাদিত খাদ্যকে কিভাবে আমরা নিরাপদ রাখতে পারি তারই জন্য আমাদের এই দিবস।
যেহেতু পার্বত্য জেলা রাঙ্গামাটি একটি পাহাড়ী অঞ্চল সেহেতু এখানে কৃষি পন্যের মধ্যে ফল বেশি হয়, আর এই ফলগুলোকে কিভাবে আমরা নিরাপদে রাখতে পারবো সেই বিষয়ে সকলের সহযোগিতার মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আশার আহবান করেন।
