খাগড়াছড়িঃ-খাগড়াছড়ির মাটিরাঙ্গাং মো ফারুক (২০) নামে এক বাঙালি যুবকের লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার সময় মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকার ধলিয়া খালের ঢালু থেকে তার লাশ উদ্ধার করা হয়। মো ফারুখ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার টোংগাছড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় মাহিন্দ্র চালক।
এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি জানিয়েছেন লাশ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। তবে আজ সোমবার সকালে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হবে। তবে এলাকায় উত্তোজন নেই। জানা গেছে, প্রথমে ফারুকে কিটনাফ করে নিয়ে যায়। পরে তার লাশ সাপমারা ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সূত্রে প্রকাশ মাহিন্দ্রাটি নিয়ে গেছে সন্ত্রাসীরা। মহিন্দ্রা উদ্ধারের চেষ্টা চলছে।
