॥ বান্দরবান প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে এপেক্স বাংলাদেশ-এর আওতাধীন বিভিন্ন ক্লাবের উদ্যোগে বান্দরবানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাংগু, এপেক্স ক্লাব অব নীলাচল ও এপেক্স ক্লাব অব গ্রীণ সিটি এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, রমজানের চেতনা ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সসিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৩ এপেক্সসিয়ান কামাল পাশা, এপেক্সসিয়ান মোজাম্মেল হক, এপেক্সসিয়ান প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সিনিয়র সহ-সভাপতি এপেক্সসিয়ান মোহাম্মদ আলী, এপেক্সসিয়ান অংমেপ্রু, এপেক্সসিয়ান ইকবাল, এপেক্সসিয়ান হারুন এবং এপেক্স ক্লাব অব নীলাচলের অতীত সভাপতি এপেক্সসিয়ান উখিং মে হিলি। এসময় কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এপেক্স এর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রান অতিথির বক্তব্যে এপেক্সসিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, রমজান আমাদের আত্মসংযম, আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, এপেক্স বাংলাদেশ সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
