বরকলে সীমান্ত ঘেঁষা কিয়াংপাড়ায় বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ সেবা নিয়ে ১২বিজিবি

81

॥ ‎বরকল প্রতিনিধি ॥‎
‎বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা ‎জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন” কার্যক্রমের আওতায অসহায় রোগীদের মাঝে ‎বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে ।
রবিবার (২২ই ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দপুর ২টা পর্যন্ত ১২বিজিবি ছোট হরিনা জোনের আয়োজনে বরকল উপজেলার সীমান্তবর্তী কিয়াংপাড়া গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনষ্ঠিত হয়।
‎‎মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। ক্যাম্পে ১৫৩ পাহাড়ি রোগী চিকিংসাসেবা গ্রহণ করেন।
‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী ‎রোগীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক ‎উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় লোকজন সহজে শহরে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেনা। এখানে বিজিবির চিকিৎসা সেবায় তাদের একমাত্র ভরসা।