॥ রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠি হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোট গ্রহণের শুরু থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত রামগড় পৌরসভা, পাতাছড়া ইউনিয়ন, রামগড় সদর ইউনিয়ন, কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও ভোটাদের উপস্থিতি তেমন নেই। তবে বেলা বাড়লে ভোটারের উপস্থিতি বাড়বে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ির একমাত্র সংসদীয় আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূলত বিএনপি, জামায়াত এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ভোট গ্রহণের শুরুর দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করেছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যন্ত পাহাড়ি কেন্দ্র গুলোতে এখনো ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম।
খাগড়াবিল জুনিয়র উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সুমন মিয়া বলেন, বিচ্ছিন্নভাবে দুই একজন ভোটার ভোট দিতে আসছেন। এই কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার। উপজেলার ২০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনকে ঘিরে উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার ৯টি উপজেলায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
