আনন্দঘর পরিবেশে রুমায় ভোট গ্রহন অনুষ্ঠিত

27

॥ রুমা প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় বান্দরবান ৩০০নং আসনের রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে এবং আনন্দঘন পরিবেশে উপজেলার চারটি ইউনিয়নের ১৯টি ভোট কেন্দ্রে ৫১ কক্ষে ভোট গ্রহণ চলে।
কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকালে ভোটারের উপস্থিত তেমন না থাকলেও বেলা ১০টার পর থেকে নারী ও পুরুষ ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।
রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও প্রাণি সম্পদ কর্মকর্তা সুকান্ত দেব জানিয়েছেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।
তবে দুপুরে ভোটার উপস্থিতি একই অবস্থা বিরাজ করছে-পলিকা পাড়া, কঙ্গু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। আনন্দঘন পরিবেশে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রুমা উপজেলায় চারটি ইউনিয়নের ১৯টি ভোট কেন্দ্র, ২টি কেন্দ্র হেলিস্টু পথ-৪টি নৌপথে মোট ভোট কেন্দ্রে ৫১ কক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ১০ শতাংশ রিজার্ভসহ ২০ জন প্রিজাইডিং অফিসার, ৫১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০২ জন পোলিং অফিসারসহ মোট ১৭৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রুমা উপজেলায় মোট ২৩ হাজার ৫২১ জন ভোটার, পুরুষ ১২০৭৫ জন, মহিলা ১১৪৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করছে।
ভোটকেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সংশ্লিষ্ট সরঞ্জাম নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ এসআই ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ জানান, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে ১৯টি কেন্দ্র তদারকিতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।